রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংগ্রামী নেত্রী নাদিয়া পাঠান পাপনের মনোনয়ন প্রত্যাশা সংবেদনশীল অংশগুলোকে অতিরঞ্জিত করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার কিশোর অপরাধ রোধে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার আহ্বান মেয়রের ব্রাহ্মণবাড়িয়ায় শতবর্ষী খাল ভরাট করে দখলের অভিযোগ, কৃষি ও জনজীবনে বিপর্যয়ের আশঙ্কা চুয়াডাঙ্গা দর্শনায় নিষিদ্ধ ৬৫ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ভাওয়াল রিসোর্টে অভিযান:দেশি-বিদেশি মদসহ আটক ৬ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর বদলগাছীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন

কালীগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে দাড়িপাল্লা প্রার্থী মাওলানা আবু তালিবের হাতে গাড়ির চাবি হস্তান্তর

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব ও নির্বাচনী পরিচালক মাওলানা ওলিউর রহমানের হাতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য একটি গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

গাড়ি হস্তান্তর করেন কালীগঞ্জ উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা শেখ শাহজালাল, উপদেষ্টা জিল্লুর রহমান ও শাহাবুদ্দীন সাদ্দাম, সভাপতি সুহিন হুসাইন, সাধারণ সম্পাদক আরিজ মিয়া, সদস্য আব্দুল জলিল ও সাদ্দাম হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনী মাঠে দাড়িপাল্লা প্রতীকের প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুন্দরভাবে পরিচালিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, এই যানবাহন ব্যবহার করে মাঠ পর্যায়ে যোগাযোগ, প্রচারণা ও জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কালীগঞ্জ উন্নয়ন ফোরাম সবসময় সামাজিক কল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে আসছে। আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওলিউর রহমান। দোয়ায় দেশ, জাতি ও নির্বাচনী প্রচারণার সাফল্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা