রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

কালিগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের ওপর, আহত ১

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল সড়কে থাকা শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে দুইতলা ভবনের ওপর পড়েছে। এ সময় আহত হয়েছেন ভবনটি নিচে থাকা গল্পঘর নামে রেস্টুরেন্টের একজন কর্মী।

শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শহরের ভূষণ স্কুল সড়কে শতাধিকের বেশি শতবর্ষী গাছ রয়েছে। মাঝে মধ্যে হালকা বাতাসে গাছগুলোর শুকনো ডাল পড়ে অনেকেই আহত হয়েছেন। আজ বিকেল ৪টার দিকে ঝড়ো বাতাস শুরু হলে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে পড়ে পাশেই থাকা দুই তলা ভবনের ওপর।

ভবনটির মালিক মঞ্জুর হোসেন টুটুল জানান, ভবনের নিচতলায় তার একটি রেস্টুরেন্ট রয়েছে। বিকেলে সবাই কাজে ব্যস্ত ছিলেন। এসময় গাছটি উপড়ে পড়ে তার ভবনের ওপর। রেস্টুরেন্টের অনেক ক্ষতি হয়েছে। রেস্টুরেন্টের এক কর্মী আহত হয়েছেন। উপড়ে পড়া শতবর্ষী গাছটি না সরালে ভবনটি ধ্বসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেদারুল ইসলাম বলেন, ‍“ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। গাছটি দ্রুত সরাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা