মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷ এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের ইনানীতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সফির বিল এলাকা এলাকায় মাদক পাচারকারীরা অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তি হলেন বোরহান উদ্দিন। তিনি মৃত সৈয়দ হোসেন ও মমতাজ বেগম-এর ছেলে। জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা-এ হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা