মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

কক্সবাজারে বন্যার্তদের পাশে র‌্যাব-১৫, ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। জেলার চকরিয়া, পেকুয়া ও রামু উপজেলার বন্যাদুর্গত মোট ২৫০টি পরিবারের মাঝে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করেছে বাহিনীটি।

র‌্যাব-১৫ জানায়, গত ৩ জুলাই থেকে কক্সবাজার জেলায় অবিরাম ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তীব্র জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। দুর্গত এলাকাগুলোতে খাদ্য সংকটসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে র‌্যাব-১৫।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে র‌্যাব-১৫-এর সিপিএসসি-এর একটি আভিযানিক ও ত্রাণ বিতরণকারী দল চকরিয়া ও পেকুয়ার দুর্গত এলাকায় ২০০টির বেশি পরিবারের মাঝে এবং সদর ব্যাটালিয়নের আরেকটি দল রামু উপজেলার ৫০টি পরিবারের মাঝে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ করে।

ত্রাণ বিতরণকালে সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানায় র‌্যাব। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে র‌্যাব-১৫-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

র‌্যাব-১৫ আরও জানায়, অপরাধ দমনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। বন্যা পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা