রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার,

কক্সবাজার কক্সবাজার উপকূলে পৃথক চারটি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে ডাকাতদের কবল থেকে তিন জেলেকে জীবিত উদ্ধার, পাচারকালে জ্বালানি তেল ও সিমেন্ট জব্দ, আট পাচারকারী গ্রেপ্তার এবং নৌকাডুবির শিকার ৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কলাতলী সমুদ্র সৈকত সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পারভেজ বাহিনীর ১০ সদস্যকে আটক এবং তাদের জিম্মায় থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়। এছাড়া শাহ আমানত সেতু এলাকা ও বাকখালী নদী মোহনায় পৃথক অভিযানে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৫ হাজার লিটার জ্বালানি তেল, বিভিন্ন লুব্রিকেন্ট ও ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব ঘটনায় মোট আট পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, MT Meghna Pride জাহাজ আন্দামান সাগর এলাকায় নৌকাডুবির শিকার ৯ বাংলাদেশিকে উদ্ধার করে, যাদের পরবর্তীতে কোস্ট গার্ডের টহল জাহাজে হস্তান্তর করা হয়। আটককৃতদের পরিচয় মোঃ মোবারক (২৮), হামিদুল হক (৪০), বদিউল আলম (৩৫), আব্দুর রহিম (২৪), মঞ্জুর আলম (২৮), মোঃ মুসা (২০), রশিদ আহমদ, আব্দুল মজিদ, মোঃ আব্দুল্লাহ (৪৮) সকলের ঠিকানা উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেলপাড়া এলাকা। এছাড়া মজিবুল্লাহ (১৪), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১২, বালুখালী। উদ্ধারকৃতদের পরিচয় মোঃ হামিদ (শান্তিপাড়া, কক্সবাজার), মোঃ রফিকুল ইসলাম (কুতুপালং ক্যাম্প-৬), মোঃ তোফায়েল (বড়ডিল, টেকনাফ), মোঃ সায়াদ আলম (কক্সবাজার), মোঃ আকবর (কুতুপালং ক্যাম্প-১৫), মোঃ সোহান উদ্দিন (লতাকাটা, টেকনাফ), মোঃ হৃদয় (মিরসরাই, চট্টগ্রাম), রাহেলা বেগম (ক্যাম্প-১৫), মোঃ ইমরান (ক্যাম্প-১, টেকনাফ)। কোস্ট গার্ড জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং উপকূলে অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা