সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

উল্লাপাড়ায় কষ্টি পাথরের মূর্তি সহ দুই পাচারকারী গ্রেফতার

মোঃ সোহেল রানা জয়ের রিপোর্ট

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কষ্টি পাথরের তৈরি এক মূল্যবান মূর্তি সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। তিনি জানান, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামে পলাতক আসামি মিরাজ ফকিরের টিনের ঘরে অভিযান চালিয়ে ৩১ কেজি ৫৪০ গ্রাম ওজনের কষ্টি পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার করা হয়। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—শাহিন আলম ও আমিরুল ইসলাম।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটি অত্যন্ত দামী এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ প্রত্নবস্তু। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা