বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন গলাচিপায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ​ চৈত্র সংক্রান্তি উপলক্ষে হারুয়ালছড়ি অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও গ্রামীণ মেলা। রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

উলিপুরে মাদকবিরোধী অভিযানে সফল ওসি জিল্লুর রহমান।

 

নিজেস্ব সংবাদ দাতা:

কুড়িগ্রামের উলিপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তাঁর নেতৃত্বে পুলিশের কার্যক্রম ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার হয় ৭০ গ্রাম গাঁজা।
পরবর্তীতে ৮ মার্চ ২০২৫ সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়; তার কাছ থেকে উদ্ধার হয় ৩২ পিস ইয়াবা ও ৬ গ্রাম হিরোইন।
সবশেষে, ১০ মে ২০২৫রাতে বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়নকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ। এসময় উদ্ধার হয় ১৯০ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হিরোইন, নগদ টাকা ও মোবাইল ফোন।

মাদক দমনে বিশেষ অবদানের জন্য গত ৭ জানুয়ারি ২০২৫ ওসি জিল্লুর রহমানকে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননায় ভূষিত করা হয়। পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ পুরস্কার প্রদান করেন।

এছাড়া সামাজিক নিরাপত্তায়ও তিনি রেখেছেন অবদান। ১৪ এপ্রিল ২০২৫ পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যেখানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছিলেন তিনি নিজেই।

স্থানীয়রা বলছেন, দায়িত্ব নেয়ার পর থেকে ওসি জিল্লুর রহমান উলিপুরে শুধু অপরাধ দমনই নয়, বরং নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরিয়ে এনেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা