বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন গলাচিপায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ​ চৈত্র সংক্রান্তি উপলক্ষে হারুয়ালছড়ি অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও গ্রামীণ মেলা। রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

উত্তরায় বিমান বিধ্বস্তে শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা আমিনুল হক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে উত্তরায় বিমান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

এক শোকবার্তায় আমিনুল হক বলেন, “উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা।”

তিনি বলেন, “জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।” তিনি ঘটনাটিকে দায়িত্বহীনতার উদাহরণ হিসেবেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা জাতীয়ভাবে আমাদের সবার জন্যই দুঃখজনক। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সেই পদক্ষেপ গ্রহণ করবে।”

বিএনপি নেতা দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা