শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

উখিয়ার পালংখালীতে চাঞ্চল্যকর হামলার মূলহোতা গ্রেপ্তার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজার উখিয়ার পালংখালীতে গোলাগুলি, হামলা ও ভাঙচুরের মাধ্যমে ত্রাস সৃষ্টির ঘটনায় চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি সৈয়দ বশর ওরফে ‘ছি ছি’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। র‌্যাব সূত্র জানায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে উখিয়া উপজেলার পালংখালী এলাকায় একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটায়। এতে কয়েকজন গুরুতর জখম হন এবং এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল উখিয়ার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মামলার ১ নম্বর ও প্রধান আসামি ছৈয়দুল বশর ওরফে ‘ছিয়ক’ (৩৯)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল ছবুরের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা