মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কুয়াকাটায় সড়ক দূর্ঘটনায় এক পর্যটকের মৃ/ত্যু, আহত ৩ টেকনাফে শিশুকে ধর্ষণের অভিযোগে র‍্যাব-১৫ হাতে বৃদ্ধ আটক আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ কর্মি আহত প্রবাসী প্রিয়তোষ দেবনাথ ও আশুতোষ দেবনাথের ভ‚মি জবরদখলের প্রতিবাদে মানববন্ধনের উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ সায়েদাবাদ বাস টার্মিনালে বিআরটিএ’র ভিজিল্যান্স কার্যক্রম জোরদার, অতিরিক্ত ভাড়া আদায় রোধে তৎপরতা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতি ভোজ অনুষ্ঠিত দুর্গাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৩২

উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ১

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

 

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি উখিয়া উপজেলার পুটিবানিয়া গ্রামের সৈয়দ হোসেনের ছেলে নুরুল বাসার (২৬)।

রবিবার (৩১ মে) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উলবুনিয়া জুরাকাটি এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তাকে আটক করতে সক্ষম হয়।

পরে তার কাছে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নুরুল বাসার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত মূল হোতা ও সরবরাহকারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা