বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
গুপ্ত রাজনীতি: গণতন্ত্রের বিরুদ্ধে এক নীরব প্রতারণা নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: অস্ত্র সহ গ্রেপ্তার ৩ মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি মনপুরার ব্যবসায়ীদের ২০ লাখ টাকার বেশি মালামালের ক্ষতি। রাস্তা নেই সেতু আছে ৫৭ লাখ টাকার প্রকল্পে অব্যবস্থাপনা মনপুরায় হামের টিকাদান কার্যক্রম জোরদার কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন বাংলাদেশ সততা পার্টি (বাসপা) এর ঢাকা কেন্দ্রীয় কমিটি ঘোষণা* গলাচিপায় উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১০৯ ​

ঈদগাঁওতে পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা ও চুরির ঘটনায় ২ আসামি গ্রেফতার, উদ্ধার আইফোন

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের ঈদগাঁও থানায় পৃথক দুই অভিযানে শিশু ধর্ষণচেষ্টা ও বসতবাড়িতে চুরির ঘটনায় জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির অর্থ দিয়ে ক্রয়কৃত দুটি আইফোনও উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে নিজ দোকানের ভেতরে ধর্ষণের চেষ্টা চালায় জাহাঙ্গীর আলম ওরফে ‘কান কাটা জাহাঙ্গীর’ (৪২)। ঘটনার পর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩/৪৪), যা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় রুজু করা হয়েছে। অন্যদিকে, ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় নজির আহামদের বসতবাড়ির তালা ভেঙে ১০ লাখ ২৬ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় (নং-০৮/৩৯, ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড) এজাহারভুক্ত দুই আসামি মোঃ আবরার (১৮) ও মোঃ মোবারক (২০)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে চুরির অর্থ দিয়ে ক্রয়কৃত দুটি আইফোন উদ্ধার করা হয়েছে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, অবশিষ্ট চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে দুটি ঘটনারই গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা