রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর “চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

ইসকন নিষিদ্ধের দাবিতে গলাচিপায় ইমাম পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

দেশে মুসলিম নারীদের ওপর ইসকন সংশ্লিষ্টদের নির্যাতনের প্রতিবাদে ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ইমাম পরিষদ।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে গলাচিপা তহসিল অফিস জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক, ওলামা মাশায়েখ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মুসল্লিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি গাজীপুরে আশামনি নামের এক নারীকে ধর্ষণ, টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং সারাদেশে পরিকল্পিতভাবে মুসলিম নারীদের ওপর নির্যাতনের ঘটনাগুলো ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। বক্তারা অভিযোগ করেন, ‘ইসকন’ নামের হিন্দু উগ্র সংগঠনটি দেশে অরাজকতা সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে।

বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম—কিন্তু বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এই সংগঠনটি দেশের শান্তিপ্রিয় মানুষদের উসকে দিতে চায়। তারা অবিলম্বে ইসকনের সংশ্লিষ্ট সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি ও সংগঠনটি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইউম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গলাচিপা তহসিল অফিস জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা জাকির হোসাইন, হেফাজতে ইসলাম সভাপতি হাফেজ মাওলানা দলিল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, এবং কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি হেদায়েতুল্লাহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল হোসেন, জমিয়তুল মুদারিসিনের উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মানসুরুল হক, উপজেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম বাদল, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি সানাউল্লাহ সামীম, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আখতারুজ্জামান, এবং কাসেমুল উলূম মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসানসহ আরও অনেকে।
প্রতিবাদ সভা সঞ্চালনা করেন উপজেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক হাফেজ জাহিদুল ইসলাম সিদ্দিকী।

বক্তৃতা পর্ব শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ মাঠি গিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।

ইমাম পরিষদের নেতারা বলেন, “আমরা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কিন্তু যারা ধর্মীয় আড়ালে থেকে অন্য ধর্মের মানুষের ওপর নির্যাতন চালায়—তাদের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা