মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা,

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায়, কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেকটি রাজনৈতিক দল সুশীল সমাজের ব্যক্তি বর্গ বিভিন্ন ইউনিয়নে ১১৬ টি মন্ডপে সভাপতি সম্পাদক সহ সকলের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রিতম সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা জনাব মফিজুর রহমান, আবাসিক প্রকৌশলী নেস্কো কর্মকর্তা মোহাম্মদ জোনায়েদ হোসেন, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মোঃ শামসুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাবা মোছাম্মৎ মায়া বেগম,উপজেলা খাদ্য কর্মকর্তা জনাব তৌহিদুর রহমান, কিশোরগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব মোঃ জাকির হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ড কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত রংপুর বিভাগ জনাব দেবাশীষ সরকার, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার নীলরতন দেব, অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলাম, জনাব মোঃ তাজুল ইসলাম ডালিম সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কিশোরগঞ্জ উপজেলা শাখা, ও জনাব মোঃ দেলোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি কিশোরগঞ্জ উপজেলা শাখা, জনাব মোঃ আঃ রশিদ শাহ্ বাংলাদেশ জামায়াতে ইসলামে আমীর কিশোরগঞ্জ উপজেলা শাখা, ও বিভিন্ন দলের পক্ষ থেকে জনাব মোঃ শাহ্ আলম বাবু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ উপজেলা শাখা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক জনাব মোতালেব হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সভাপতি মোঃ আঃ হালিম কিশোরগঞ্জ উপজেলা শাখা, ও এন সি পি সমন্ময়ক সহ আর ও অনেক নেতা নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন এবারে শারদীয় দুর্গোৎসব প্রতিবারের মতো এবারও শান্তি পূর্ণভাবে পালনের জন্য সকল দপ্তরের প্রশাসন সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করবে বলে আশ্বস্ত করেন, কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম বলেন প্রশাসন আপনাদের পাশে থাকবে আইনশৃঙ্খলা কোন প্রকাশ যেন বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে, সর্বক্ষণিক মনিটরিং টিম প্রস্তুত থাকবে এবং সিসি ক্যামেরা দ্বারা সকল পূজা মন্ডপ নিয়ন্ত্রিত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে আশ্বস্ত করেন, এবং এবারে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান, আলোচনা শেষে সকল পূজা মন্ডপের সভাপতির হাতে ডি ও প্রদান করে সবার সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।