রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৩০(ত্রিশ) রাউন্ড গুলিসহ ০১টি বিদেশী পিস্তল ও ১১৫ কেজি গাঁজাসহ বিপুল পরিমান মাদক উদ্ধার; ০২ জন গ্রেফতার

জাহাঙ্গীর আলম

ক্রাইম রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া

আজ ২৭/১০/২০২৫ খ্রি. তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ০১ নং সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে প্রাইভেটকারের আরোহীদের হেফাজত হতে ক) ০১টি বিদেশী AUTO CAL-7.65 m/m পিস্তল, খ) ০২টি পিস্তলের ম্যাগাজিন সহ ৩০(ত্রিশ) রাউন্ড গুলি, গ) ১১৫ (একশত পনের) কেজি গাঁজা, ঘ) ১২ ক্যান বিদেশী বিয়ার, ঙ) ০৬ (ছয়) বোতল EXCLUSIVE PREMIUM WHISKY উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:
১। ইসহাক হাছান (২৩)
পিতা- আতাউর রহমান প্রকাশ লিটন
মাতা- দিলরুবা আক্তার
সাং-রামনগর হাটি(মৃধাবাড়ী)
থানা-রায়পুরা

২। সুমন মিয়া(৩৮)
পিতা- মৃত আবুল হাসেম
মাতা- হালিমা বেগম
সাং-চক্রধা (দক্ষিণপাড়া)
থানা- শিবপুর
উভয় জেলা- নরসিংদী।

এ সংক্রান্তে আশুগঞ্জ থানা য় মাদক এবং অস্ত্র আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে এদের মাস্টারমাইন গডফাদার নাম বেরিয়ে আসবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা