শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয়নগরের পাহাড়পুর-চানপুরে লটকনের বাম্পার ফলন, হাসি ফুটেছে চাষিদের মুখে উত্তাল সাগর ও টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে টানা তিন দিন ধরে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দরের সংরক্ষিত এলাকার বেশ কয়েকটি ইয়ার্ড পানিতে তলিয়ে যাওয়ায় কন্টেইনারে থাকা আমদানি পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদার দাবিতে শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রবেশপথে টিনের ব্যারিকেড দিয়ে মালামমাল পরিবহন বন্ধ করে দেওয়ার অভিযোগে রমজান আলী বলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। সংযোগ সড়ক না থাকায় সাতক্ষীরায় প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু জনদুর্ভোগের কারণ চট্টগ্রামের সীতাকুণ্ডে মাগরিবের নামাজ আদায়ের সময় এক পরিবারের সদস্যদের জিম্মি করে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গেলে তাহেরা বেগম (বৃদ্ধা) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতের যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাতক্ষীরায় পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে টানা ভারী বর্ষণে স্থবির জনজীবন

আবারও বাড়ছে কুড়িগ্রামের নদ-নদীর পানি, বন্যার শঙ্কায় নদী তীরবর্তী জনপদ

মোঃ আলমগীর হোসাইন,সিনিয়র রিপোর্টার,কুড়িগ্রাম

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। জেলার তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি ক্রমাগত বাড়তে থাকায় নদীতীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতে নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দারা সম্ভাব্য বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ,নদীর পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিজমি, বসতবাড়ি ও যোগাযোগ ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের বৃষ্টিপাত ও দেশের উত্তরাঞ্চলে চলমান বৈরী আবহাওয়ার কারণে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট দপ্তর সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা