বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

আটঘরিয়ার হাপানিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি

:পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গোয়ালঘরসহ ভেতরে থাকা মালামাল, ছাগল এবং হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের হাপানিয়া স্কুলপাড়া জামে মসজিদের সামনে অবস্থিত কৃষক আব্দুল মুমিনের বাড়িতে শনিবার  গভীর রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তার গোয়ালঘরে এবং ভেতরে থাকা মালামাল, ছাগল ও হাঁস-মুরগি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মুমিন জানান, রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ আগুন দেখতে পান তারা। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোয়ালঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও জানান, আগুন লাগার অল্প সময়ের মধ্যেই গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা