পাবনা প্রতিনিধি :
পাবনার আটঘরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মৎস্য সংরক্ষণ আইন, মৎস্য হ্যাচারি আইন ও মৎস্য খাদ্য আইন বাস্তবায়ন অভিযান/ মোবাইল কোট
সুতিরবিল, ডেঙ্গাগ্রাম, তারাপশা,সুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস চায়না দুয়ারী জাল ও ৪ পিচ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখটাকা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, আটঘরিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।
আটঘরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলার বিভিন্ন নদী-বিলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এবারের অভিযানে জব্দকৃত চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ২ লাক টাকা।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম বলেন, চায়না দুয়ারী জালের কারণে মাছ, পোনা মাছ, কাঁকড়া, জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ, পাখিসহ নানা জলজ প্রাণী ধ্বংস হচ্ছে।
একশ্রেণির অসাধু ব্যবসায়ী এসব জাল ব্যবহার করে সাধারণ জেলেদের দিয়ে মাছ ধরিয়ে থাকেন। এতে ভবিষ্যতে নদী-নালা ও বিলে মাছের ব্যাপক সংকট দেখা দিতে পারে।
তিনি জনসাধারণের প্রতি চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।