পাবনা জেলা প্রতিনিধি : নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: তাহমিদুল ইসলাম এর সাথে আটঘরিয়া উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) সকাল এগারোটা সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মে: তাহমিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক,
বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী বীর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বেলায়েত হোসেন মল্লিক, বীরমুক্তিযোদ্ধো আবু মোতালেব, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী কনক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন, তাদের যে কোন সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত মতবিনিময় সভায় উপজেলার অন্যন্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।