শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর? পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি: পুলিশ কমিশনার আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় জোরজবদস্তি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী আটঘরিয়ায় পলিথিনে মোড়ানো বটগাছের শিকড়ের মাঝখান থেকে আধা কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার

আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চেকপোস্ট বসিয়েছে পাঁচবিবি থানা পুলিশ।

মোঃ গোলাম মোরশেদ

পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্বাভাবিক রাখতে থানা পুলিশ চেকপোস্ট বসিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবির প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে পুলিশের এ চেকপোস্ট দেখা যায়। রাস্তা দিয়ে দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা বাস-ট্রাক, মিনি ট্রাক, মটরসাইকেল ও ভ্যান রিক্সার চালককে পুলিশের হাতে থাকা লাল আলোর সংকেত দেখিয়ে এসব যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। পুলিশকে এসব যানবাহনের সন্দেহ ভাজন যাত্রীদেরকে নানান রকমের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। পাঁচবিবি থানার সিনিয়র এসআই মোঃ হেলাল উদ্দিন ও এ এসআই মোঃ ফারাজুল ইসলামের নেতৃত্বে একদল চৌকুস পুলিশ সদস্যরা চেকপোস্টে দ্বায়িত্ব পালন করছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মইনুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা থানা পুলিশ উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ও চিহ্নিত অপরাধ সংঘটিত স্থানগুলোতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। তিনি আরো বলেন, মানুষের যানমাল রক্ষা ও উপজেলার সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সারা দেশের ন্যায় পাঁচবিবিতেও পুলিশের চিরুনি অভিযান চলমান থাকবে বলে জানান, পাঁচবিবির এ পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা