শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ

অসহায় ২৭ টি পরিবারের পাশে মানবতার হাত বাড়ালেন ইউএনও ফারজানা রহমান

সোনারগাঁ প্রতিনিধি, মুহাঃ সানাউল্লাহ বেপারী

সোনারগাঁ উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন অসুস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান নিজ হাতে ২৭ জন অসহায় ব্যক্তির মাঝে মোট ৮০,০০০ টাকা অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইকবাল হোসাইন, অফিস সহকারীসহ সমাজ সেবা অফিসের অন্যান্য কর্মচারীরা।

উল্লেখ্য, ইউএনও ফারজানা রহমান ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুদান বিতরণ অনুষ্ঠানে ইউএনও ফারজানা রহমান বলেন,অসহায় মানুষের পাশে থাকা আমাদের মানবিক ও প্রশাসনিক দায়িত্ব। সমাজের যেসব মানুষ অসুস্থতা বা দারিদ্র্যের কারণে কষ্টে আছে, তাদের পাশে দাঁড়াতে পারলেই নিজের কাজের মূল্য পাওয়া যায়। আমি বিশ্বাস করি এই অনুদান তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে।সোনারগাঁয়ের মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, আমি তেমনি তাদের সেবায় নিজেকে নিবেদিত রাখতে চাই।”

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইকবাল হোসাইন বলেন,
আমাদের লক্ষ্য হল সমাজের সবচেয়ে অসহায় ও ঝুঁকিপূর্ণ মানুষদের পাশে দাঁড়ানো। ইউএনও ফারজানা রহমানের নেতৃত্বে আজকের এই উদ্যোগ সেই দায়িত্বের অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে। আমরা আশা করি এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি ও সাহস যোগাবে।

সেবা গ্রহীতা সুমাইয়া আক্তার বলেন,
“আমাদের মতো অসহায় মানুষের জন্য এটি সত্যিই বড় সহায়তা। ইউএনও ম্যাডাম নিজ হাতে আমাদের হাতে অর্থ তুলে দিয়ে আমাদের সম্মান দিয়েছেন। এটি আমাদের পরিবারের জীবনে কিছুটা স্বস্তি ও আশা নিয়ে এসেছে।”

মুহাঃ সানাউল্লাহ বেপারী
সোনারগাঁ
২৩-১০-২৫
০১৯৩২৭৭৬০২৩


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা