মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

অমর নায়ক সালমান শাহ’র ৫৪তম জন্মদিনে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ শফিকুর রহমান মিরপুর প্রতিনিধি

বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ’র ৫৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় শিল্পী-অভিনেতা এবং ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে এই আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন সমাবেশে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান সময়ের সুপারস্টার হিরো ডি এ তায়েব। তিনি স্মৃতিচারণ করে বলেন, সালমান শাহ ছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র। তাঁর মতো শিল্পী শত বছরে একবার জন্ম নেয়। নতুন প্রজন্মের কাছে তাঁর সিনেমা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক খান সেলিম রহমান। তিনি বলেন, সালমান শাহ শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের তরুণ সমাজের প্রতীক। তাঁকে কেন্দ্র করেই নব্বইয়ের দশকে চলচ্চিত্র শিল্প নতুন গতি পেয়েছিল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মাহবুবা শাহরিন, চেয়ারম্যান, এম এস গ্রুপ অব কোম্পানি,মোঃ শিহাব উদ্দিন, প্রকাশক ও সম্পাদক, দৈনিক জনজাগরণ,আব্দুল মতিন খান, এমডি, এটিএম ল্যান্ড মার্ক লিঃ,নুর নবী সুফা, পরিচালক ও অতিরিক্ত সচিব,ওয়ারেছ আহমেদ তাপস, শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব,মোঃ শফিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপক জিতু শেখ।

স্মরণসভায় বক্তারা উল্লেখ করেন, সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে (১৯৯৩–১৯৯৬) ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেছিলেন। তাঁর জনপ্রিয়তা আজও অমলিন। চলচ্চিত্রের পুনর্জাগরণের জন্য সালমান শাহ’র জীবন ও কাজ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের নন্দিত অভিনেতা-অভিনেত্রীরা এবং অসংখ্য ভক্ত। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সালমান শাহ’র জনপ্রিয় চলচ্চিত্রের গান ও সংলাপ পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।