আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ধর্ষণ মামলার আসামি মো. রবিউল সরদার (৬৫) উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত মোক্তার আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে চতুর্থ শ্রেণিতে পড়য়া এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে আশাশুনি থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং-১৩(১০)২৬। পরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের তাৎক্ষণিক নির্দেশনায় এসআই আনজির সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিউল সরদারকে গুনাকরকাটি এলাকা থেকে গ্রেপ্তার করেন।
অন্য অভিযানে উপজেলার বাইনতলা গ্রামের মো. মিজানুর মোল্যার ছেলে মো. মাসুম মোল্যা (৩৮), চুরি ও সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। সংক্রান্তে থানায় মামলা নং-২৫, তারিখ ২৩ জুলাই ২০২৬; দন্ডবিধির ৪৫৭/৩২৮/৩৮০ ধারায় মামলাটি করা হয়।
এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে উপজেলার গোদাড়া গ্রামের ইউসুফ পাড়ের ছেলে নাজমুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আশাশুনি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।