রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেঘনায় অবৈধ চায়না জাল জব্দ, আটক ৩ কালীগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবক গ্রেপ্তার মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা

মেঘনায় অবৈধ চায়না জাল জব্দ, আটক ৩

আবদুর রহমান রায়পুর উপজেলা প্রতিনিধি

 

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ছয়টি অবৈধ চায়না জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য ২৪০ মিটার, যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।

 

শনিবার (১০ অক্টোবর) মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর সাকিনসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী ডুবোচরে এ অভিযান পরিচালনা করা হয়। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িসহ হরিণা, হাইমচর ও চরভৈরবী নৌ পুলিশ অঞ্চলের সদস্যরা যৌথভাবে এ অভিযানে অংশ নেন।

 

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে নদীর বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অবৈধ চায়না জালগুলো জব্দ করা হয় এবং মাছ শিকারের অভিযোগে তিনজনকে আটক করা হয়।

 

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

মা ইলিশের প্রজনন সুরক্ষা, নদীর মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা