শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

মোঃ শফিকুর রহমান,ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬: রাজধানীর উত্তরা জসিমউদ্দীন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসিমউদ্দীন এলাকায় একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেন। তাদের এমন মর্মান্তিক মৃত্যু শুধু সাংবাদিক সমাজের নয়, পুরো জাতির জন্যই অপূরণীয় ক্ষতি।
সংগঠনটির নেতারা বলেন, “সড়ক দুর্ঘটনা যেন আর কোনো পরিবারের স্বপ্ন ভেঙে না দেয়। এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।”
তারা আরও বলেন, “দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বাসটির গতিবিধিও তদন্তের আওতায় আনা উচিত। কোনো ধরনের গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি নিহত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ, পরিবারের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
শোকবার্তায় আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন কঠোরভাবে প্রয়োগ, বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ এবং চালকদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শেষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নিহত দুই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা