রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

গলাচিপায় একাধিক মামলার পলাতক মাদক ব্যবসায়ী আনিস খান গ্রেপ্তার

খন্দকার জলিল, জেলা প্রধান পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও পেশাদার মাদক ব্যবসায়ী মো. আনিস খান (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গলাচিপা সদর ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত আনিস খান গলাচিপার কালিকাপুর ১ নম্বর ওয়ার্ডের মৃত সাহাবুদ্দিন খানের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে পুলিশের রেকর্ডপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে।
​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আনিস খান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক এনে গলাচিপা সদর ইউনিয়ন, পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং সে বেশ কয়েকটি মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে পুনরায় মাদক ব্যবসা সিন্ডিকেট সক্রিয় করার চেষ্টা করছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার একটি চৌকস দল তার অবস্থান নিশ্চিত করে এবং বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

​এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আনিস খান একজন চিহ্নিত এবং পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আমাদের বিশেষ দল অত্যন্ত দক্ষতার সাথে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।” তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং গলাচিপা উপজেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
​এদিকে আনিস খানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা