আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা শহরের কাটিয়া মাঠপাড়ায় ছাদ থেকে পড়ে এক শিশু আহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের পৌর ১নং ওয়ার্ড এর কাটিয়া মাঠপাড়ায় টিংকু (৭) নামের এক শিশু অসাবধানতা বশত ছাদ থেকে পড়ে আহত হয়েছেন।
আহত শিশু সাতক্ষীরা জেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী’র পোতা ও রাসেল হোসেন এর ছেলে।
আহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে দুপুরের দিকে নিজেদের ছাদে খেলা করতে উঠে।
বৃষ্টিতে ছাদে পানি আটকে থাকায় খেলার ছলে পা দিয়ে পানি সরাতে থাকেন, এসময় অসাবধানতা বশত পা স্লিপ করে নিচে পড়ে যান, পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ ই কেয়ার হাসপাতালে ভর্তি করেন।
রাত ৮ টার সময় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল থেকে তাকে সিটি স্কান করানো হয়েছে।
আহত শিশু টিংকু’র পিতা- মাতা ও দাদা সকলের দোয়া প্রার্থণা করেছেন, যাড়াতে সে দ্রুত সুস্থতা লাভ করেন।