রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে তরঙ্গ ফাউন্ডেশনের দুই দিনব্যাপী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ‘Make the Future Green’ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্কের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা, হামলা-সংঘর্ষে আহত ২ জন ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লবী থানা ঘেরাও, উত্তাল মিরপুর পাংশায় কৃষকের পাট ভেঙ্গ সর্বনাশ করলো দুর্বৃত্তরা  অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী-২০২৬ উদযাপন রোগীদের আস্থার প্রতীক মনপুরার কৃতি সন্তান ডা. জাবেদ: মানবিক সেবায় প্রশংসিত দালালের মাধ্যমে ইরান হয়ে ইরাকে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে ফিরলো শান্ত। ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর সিলেট রেলস্টেশনের টিকিট কাউন্টারে অনিয়ম, বৈধ টিকিট নিয়েও ঢাকায় হয়রানি, দ্বিতীয়বার ভাড়া আদায়ের অভিযোগ ঝিনাইদহে ৫ আগস্ট -এর পরে বিএনপির নামে জোরপূর্বক জমি দখল,

পাংশায় কৃষকের পাট ভেঙ্গ সর্বনাশ করলো দুর্বৃত্তরা 

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় গত মৌসুমে পেঁয়াজ ক্ষেত কেটে নষ্ট করার পর এবার একই কৃষকের ২০ শতাংশ জমির পরিপক্ব পাট ভেঙ্গে নষ্ট করেছে দুর্বৃত্তরা। প্রতিটি পাটের মাথা ও মাঝ খান থেকে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ জুলাই) রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা এ জঘন্যতম ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্থ কৃষক বাবুল মোল্লা।
বাবুল মোল্লা রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের বাসিন্দা।
জানা গেছ, মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘদিনের পরিশ্রম আর পরিচর্যায় বড় করে তোলা পাটগাছগুলো কাটার অপেক্ষায় ছিলেন।

ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা জানান, শুক্রবার বিকেলে পাটক্ষেত দেখে বাড়ি যান। শনিবার সকালে পাট কাটতে গিয়ে দেখেন, তার জমির অধিকাংশ পাটগাছ ভেঙ্গে ফেলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এলাকার কিছু লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে তিনি।

সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়ারা।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম৷ তিনি বলেন ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা