শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা,থানায় আত্মসমর্পণ করল খুনি। তারাগঞ্জে নিহত সানজিদার পাশে বিএনপি: জেলা আহ্বায়ক সাইফুর রহমানের আর্থিক সহায়তা প্রদান সাতক্ষীরায় ভাইপো হত্যা মামলায় কাকা আটক সারাদেশে উৎসবমুখর পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু মনপুরা নৌরুটে ৬ মাস বন্ধ যাত্রীবাহী সি-ট্রাক পণ্যবাহি ট্রলারই ভরসা মনপুরাবাসীর মাল আর যাত্রী গাদাগাদি করে চলছে পণ্যবাহি ট্রলারে টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলিসহ ইজিবাইক জব্দ নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি আটঘরিয়ায় হামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে এমপি মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ

পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ আঃ কুদ্দুস, পাড় তালা উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে তিনটি হোটেলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার ইমরান হোসাইন এবং পাটকেলঘাটা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে মক্কা বিরিয়ানি হাউস-কে ১ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড সুইটস-কে ৩ হাজার টাকা এবং মেসার্স আব্বাস হোটেল-কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজারের কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করছে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তারা জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।
এদিকে অভিযানের খবর বাজারে ছড়িয়ে পড়লে অনেক দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উপস্থিত সাধারণ মানুষ ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা