বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে মহান সান্তাল হুল  ১৭১ তম বর্ষপূতি উদযাপন দিবসে তীর নিক্ষেপ প্রতিযোগিতা, পদযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান   চুয়াডাঙ্গায় আইন মেনেই পুকুর পুনঃখননের কাজ করেছি দাবি যুবদল নেতা জালাল উদ্দীন লিটনের মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা । একদন্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে ‘Run for Padma (Save The Ganges)’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আইন মন্ত্রীর শৈলকুপায় খুনের বদলা নিতে মরিয়া দুই পক্ষ: বগুড়া ইউনিয়নে মারামারির মহা প্রস্তুতিতে আতঙ্কে সাধারণ মানুষ কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ দুদকের মামলার তথ্য গোপন করে তিন শিক্ষকের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির অভিযোগ মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা । সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ‘Run for Padma (Save The Ganges)’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সকল নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূরীকরণ, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে অনুষ্ঠিতব্য “Run for Padma (Save The Ganges)” ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথন উপলক্ষে রাজশাহীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় রাজশাহীর পদ্মা গার্ডেনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকরা মিনি ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত অবহিত করেন।
এ সময় আয়োজকরা বলেন, পদ্মাসহ দেশের নদ-নদী রক্ষা শুধু পরিবেশের জন্য নয়, দেশের অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আয়োজকরা নদী রক্ষার এ আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করেন।
তাদের প্রত্যাশা, “Run for Padma (Save The Ganges)” কর্মসূচির মাধ্যমে নদী রক্ষার বার্তা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং সবাই একসঙ্গে উচ্চারণ করবে— “নদী বাঁচলে বাঁচবে দেশ।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা