সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷ এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের মিছিল থেকে নেতা কর্মী আটক করতে ব্যর্থ পুলিশ, টার্গেট মেলাতে পথচারী ধরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  সাতক্ষীরায় দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পৌরসভার স্যানিটারি বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। অভিযানে কসাইপাড়া সিএন্ডবি মোড়ে অবস্থিত মেসার্স মনিরুল স্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুত রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডাইংপাড়া মোড়ে অবস্থিত মোশাররফ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করে রাজশাহী জেলা পুলিশের একটি দল। অভিযান শেষে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে বিপুল বিশ্বাস বলেন, জনস্বার্থে খাদ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে খাদ্যে ভেজাল অনেকটাই কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা