শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার,

উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থানাধীন চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত Interstoff Apparels Limited-এর স্যাম্পল সেকশন থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করেছে Criminal Investigation Department (CID)-এর গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট। এ ঘটনায় ফ্যাক্টরির কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়াম (১৯)কে গ্রেফতার করা হয়েছে। সিআইডি সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টা থেকে ১৫ মার্চ ভোর ৬টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরচক্র সিসি ক্যামেরার এনভিআর রেকর্ডিং সিস্টেম বন্ধ করে সুকৌশলে স্যাম্পল সেকশন থেকে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় ফ্যাক্টরি কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি সিআইডিকে অবহিত করা হয়। পরবর্তীতে সিআইডি গাজীপুরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে ফ্যাক্টরির কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়ামের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরবর্তীতে গত ২ এপ্রিল রাতে সিআইডি অভিযান চালিয়ে আসামির দেখানো মতে তার ভাড়া বাসা এবং ঘটনাস্থলের পাশের জরুরি সিঁড়ির সানশেডের ওপর থেকে চুরি যাওয়া ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে অনলাইনের মাধ্যমে চুরি করা কিছু সরঞ্জাম বিক্রি করেছে। তার কাছ থেকে বিক্রির নগদ ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাৎ করার কথাও সে স্বীকার করেছে। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৬টি ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা নং-০৮, তারিখ ৩ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৩৮১/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা