শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
হামলা-লুটপাটের ঘটনায় চক্রের মূলহোতা রাজু সহ ৩ আসামি কারাগারে টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক আসামি গ্রেফতার শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান

প্লাস্টিকের ড্রামে আলুর নিচে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার, কালীগঞ্জে নারী আটক

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই কামরুল ইসলাম, এসআই ইব্রাহিম শেখ, এসআই আয়াতুর রহমান, এএসআই ইনছান আলী ও এএসআই জোনাকি আক্তার। অভিযানটি পরিচালনা করা হয় বাহাদুর সাদী গ্রামএর সাং মধ্য খলাপাড়া এলাকায় নাহিদ দর্জির বাড়িতে। সেখান থেকে নাহিদ দর্জির স্ত্রী ফাতেমা আক্তার (৩২) কে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজা ঘরের মেঝেতে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে কৌশলে লুকানো ছিল এবং উপরে আলু দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যাতে বিষয়টি ধরা না পড়ে। অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “কালীগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসা ও সংরক্ষণের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।” এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা