শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

ফরিদগঞ্জে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আঃ মান্নান টিপু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আট বছর বয়সী শিশু রুবেল হত্যার রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনগণ। ঘটনার ১৮ দিন পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারীর বাজার ও নিহত শিশুর বাড়ির সামনে পৃথকভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন নিহত রুবেলের বাবা আব্দুল কাদের, মা পরান বেগম, স্থানীয় ইউপি সদস্য আবু সাদেক, মো. ইব্রাহিম খান, মোশারফ হোসেন বতু, রহমত উল্লাহ তালুকদার, জাহাঙ্গীর খান ও তুহিন হাসান চৌধুরী। বক্তারা বলেন, আট বছর বয়সী একটি শিশুর কোনো শত্রু থাকার কথা নয়। রুবেল স্থানীয় একটি নূরানী মাদ্রাসার বোর্ডিং শিক্ষার্থী ছিল। মাহে রমজান উপলক্ষে বাড়িতে এসে ১০ মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে সে নৃশংস হত্যার শিকার হয়। কিন্তু এতদিনেও পুলিশ হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। তারা অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ ইফতারের পর তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রুবেল। প্রায় চার ঘণ্টা পর বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের কাছ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ১১ মার্চ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের নিষ্পাপ সন্তানকে কেন হত্যা করা হলো? আমরা খুনিদের বিচার চাই।” এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং শিশুরা ভয়ে ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মামলা রুজু করে তদন্ত কার্যক্রম চলছে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা