বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌ স্টাফ রিপোর্টার:- চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের রংধনু গিফট গার্ডেন এর ব্র্যান্ড প্রমোটার মুমতাহা অহনার ঝুলন্ত মরদেহ উদ্ধার,২৪ বছরের এক তরুণী অহনা ছোট্ট নিয়মমাফিক একটা জীবন।ঈদগা রোডের একটি বাসায় একাই থাকতেন তিনি। সঙ্গী ছিল শুধু দুটি পোষা বিড়াল। নীরব নির্জন-তবু নিজের মতো করে গুছিয়ে নেওয়া দিনযাপন। কয়েকদিন আগে, প্রায় ১০-১২ দিন হবে, শেখপাড়ায় নতুন বাসায় উঠেছিলেন ভাড়াটিয়া হিসেবে। সহকর্মীদের ভাষায় অবিবাহিত, কর্মজীবী, নিজের মতো থাকা একজন মানুষ। আজ বুধবার সকাল থেকে তিনি কর্মস্থলে আসেননি। ফোন বন্ধ। উদ্বেগ ধীরে ধীরে দুশ্চিন্তায় রূপ নেয়। খোঁজ শুরু হয়।নতুন বাসার দরজা ভেতর থেকে বন্ধ। অস্বস্তি বাড়তে থাকে। আশপাশের মানুষ জড়ো হয়। ফিসফাস কৌতূহল, অজানা আশঙ্কা।বেলা তিনটার কিছু আগে দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। ভেতরে নিথর পড়ে আছেন গোপালগঞ্জের অহনা। কোন অভিমান, কোন অন্ধকার তাকে এমন সিদ্ধান্তে নিয়ে গেল-কেউ জানে না। রেখে গেছেন একটি চিরকুট। সেটি এখন পুলিশের হাতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা