বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

উখিয়া আলোচিত কুতুপালং বাজারে যানজট নিরসনের লক্ষে উপজেলা প্রশাসন রাস্তার উপরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান করেন ।

মোঃ জাফর আলম উখিয়া উপজেলা প্রতিনিধি। আজ ২৭/০৪/২০২৬ খ্রি তারিখ সকাল ১০.৩০ টা হতে দুপুর ৩.৩০ টা পর্যন্ত কুতুপালং বাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসন রাস্তার দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এই অভিযানের নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রিফাত আসমা এবং সহকারী কমিশনার (ভূমি) উখিয়া জনাব শারমিন সুলতানা। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, উখিয়া থানার পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট,ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজাপালং, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ সহায়তা করেন। উচ্ছেদ পরবর্তী সময়ে আর যেন অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেজন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি, চেয়ারম্যান রাজাপালং কে নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার । সেই সাথে বাজার ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য এবং উখিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনী কে নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার । উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা আর ও বলেন দীর্ঘ দিনের জনদুর্ভোগের কারন কুতুপালং বাজারে সৃষ্ট যানজট। এই জনদুর্ভোগ নিরসনে শুধুমাত্র উচ্ছেদ একমাত্র সলিউশন নয়। এরজন্য হাইওয়ে পুলিশ, বাজার ব্যবস্থাপনা কমিটির কঠোর নজরদারি প্রয়োজন। স্থানীয় জনগণকে উচ্ছেদ সময়কালীন প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন উপজেলা অফিসার রিফাত আসমা ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা