মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের ঝিনাইদহ কোটচাঁদপুরে ব্রিজের নিচে বস্তাভর্তি মাংস উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক ও রহস্য। নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত মনপুরায় বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ জনতা, বিদ্যুৎ অফিসে তালা নবীনগরে বিদ্যুৎহীনতায় মোমবাতির আলোয় এসএসসি-দাখিল পরীক্ষা, দুর্ভোগে ৪,৪৭৪ পরীক্ষার্থী কর্মস্থলে অনুপস্থিতি: শোকজের মুখে মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন” মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত আশঙ্কাজনক আরও ২ সরকারী কাজে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগে থানায় জিডি সাংবাদিক ফয়ছল কাদির: সত্য ও ন্যায়ের অনুসন্ধানে এক নির্ভীক কণ্ঠ সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের অভিযানে ১৩ পাচারকারী আটক

শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে, চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আমিনুল ইসলাম।

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আমিনুল ইসলাম। দুর্যোগের এই দুঃসময়ে তার সহায়তা কার্যক্রম স্থানীয়দের মাধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন।

জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের, জাবেদ আলী মোড়ে উপস্থিত হয়ে তিনি ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সাথে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা করেন, ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে তাদের আর্থিক সহায়তা তুলে দেন। ঝড়ের তান্ডবে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছিলেন।

মানবতার ফেরিওয়ালা হাজ্বী আমিনুল ইসলাম বলেন, এটা শুধু সহানুভূতির বিষয় নয়, এটা আমাদের সামাজিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে পাশে দাঁরানোই একজন দায়িত্বশীল নাগরিকের কর্তব্য। তিনি আরও বলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

পাশাপাশি তিনি সমাজের অন্যান্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যাক্তিদেরও এগিয়ে আশার আহবান জানান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের পর থেকে তাঁরা চরম দুর্যোগে দিন কাঁটাচ্ছিলেন, এমন সময়ে এই সহায়তা তাঁদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, এধরণের উদ্যোগ অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্তরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

এলাকাবাসী হাজ্বী আমিনুল ইসলামের এই মানবিক উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন তাঁর সুস্থ ও দীর্ঘায়ু কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা