শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

* উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা *

মোঃ জাফর আলম

উখিয়া উপজেলা প্রতিনিধি।

উখিয়া – কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মানবিক আশ্রয়ের নামে যে অবকাঠামো ও নির্মাণ কার্যক্রম চলছে, তা নিয়ে এখন গুরুতর প্রশ্ন উঠেছে। পাহাড় কেটে রাস্তা তৈরি, এবং শেল্টার নির্মাণের মাধ্যমে ক্যাম্পে ধীরে ধীরে স্থায়ী ধাঁচের কাঠামো গড়ে ওঠার অভিযোগ সামনে আসছে।

ক্যাম্প-৪ এক্সটেনশন, ব্লক-ই এলাকায় পাহাড় কেটে প্রায় ১০ ফুট প্রশস্ত রাস্তা, ৮৮৮টি শেল্টার সেট নির্মাণের কাজ চলমান,যা পরিবেশ, পাহাড় সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।*
পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কুতুপালং, বালুখালী ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে প্রতিদিন পাহাড় কেটে নতুন শেড, রাস্তা ও ড্রেন তৈরি হচ্ছে। বর্ষা মৌসুমে পাহাড় ধসে স্থানীয় গ্রামগুলো ঝুঁকিতে পড়ছে। গত বছর উখিয়ার পালংখালীতে পাহাড় ধসে ৩ স্থানীয় বাসিন্দা নিহত হয়।

স্থানীয়দের অভিমত পাহাড় কেটে স্থায়ী বসতি হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? কৃষি জমি কমছে, পানির স্তর নামছে

*ভবিষ্যৎ শঙ্কা:*
১. *পরিবেশ*: পাহাড় কাটায় বর্ষায় ঢল, গ্রীষ্মে পানির সংকট বাড়বে।
২. *সামাজিক*: স্থানীয় ৫ লক্ষ মানুষের সাথে ১২ লক্ষ রোহিঙ্গার সম্পদের প্রতিযোগিতা বাড়ছে। মজুরি কমেছে, দ্রব্যমূল্য বেড়েছে।
৩. *নিরাপত্তা*: স্থায়ী বসতি হলে প্রত্যাবাসন জটিল হবে। মাদক ও মানবপাচার বাড়ার আশঙ্কা স্থানীয়দের।
উখিয়া-টেকনাফের মানুষ চায়, মানবিকতা ও জাতীয় স্বার্থের ভারসাম্য। পাহাড় বাঁচলেই বাঁচবে এ অঞ্চলের ভবিষ্যৎ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা