মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩০ লাখ টাকা জরিমানা শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের ঝিনাইদহ কোটচাঁদপুরে ব্রিজের নিচে বস্তাভর্তি মাংস উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক ও রহস্য। নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত মনপুরায় বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ জনতা, বিদ্যুৎ অফিসে তালা নবীনগরে বিদ্যুৎহীনতায় মোমবাতির আলোয় এসএসসি-দাখিল পরীক্ষা, দুর্ভোগে ৪,৪৭৪ পরীক্ষার্থী কর্মস্থলে অনুপস্থিতি: শোকজের মুখে মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন”

কর্মস্থলে অনুপস্থিতি: শোকজের মুখে মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন”

এন এস. ফারুক

স্টাফ রিপোর্টার তারাগঞ্জ (রংপুর)

সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মল্লিকা পারভীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালকের কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়।

জানা গেছে, মল্লিকা পারভীন পীরগঞ্জ উপজেলায় মূল দায়িত্বের পাশাপাশি তারাগঞ্জ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, গত ২৬ এপ্রিল সকালে একটি বেসরকারি টেলিভিশনের অনলাইন লাইভ চলাকালে সকাল ১০টা ১৮ মিনিট পর্যন্ত তাকে পীরগঞ্জের নিজ কার্যালয়ে পাওয়া যায়নি। একই সময়ে তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মস্থল তারাগঞ্জেও তিনি অনুপস্থিত ছিলেন। এর আগে গত ২৩ এপ্রিলও তিনি উভয় কর্মস্থলে উপস্থিত ছিলেন না বলে দাপ্তরিকভাবে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সাম্প্রতিক পরিপত্র অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ কার্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। মল্লিকা পারভীন এই নির্দেশনা লঙ্ঘন করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।

উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহনাজ ফারহানা আফরোজ স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, কার অনুমতিক্রমে এবং কোন কারণে তিনি নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, তার সন্তোষজনক লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রদান করতে হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কর্মকর্তা  মল্লিকা পারভীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, এখনো নোটিশটি তার হাতে পৌঁছেনি। নোটিশ পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন বলে সংক্ষিপ্ত মন্তব্য করে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীকালে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা