রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মান্দায় অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা সোহেল রানার মৃত্যু

এম এ মজিদ নওগাঁঃ

মান্দায় স্ট্রোকজনিত কারণে সোহেল রানার মৃত্যু, শোকের ছায়া  নওগাঁর মান্দায় সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি এবং আলোর সন্ধানে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, আলোর সন্ধানে প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা ও সুইড বাংলাদেশ মান্দা শাখা-এর প্রতিষ্ঠাতা সোহেল রানা স্ট্রোকজনিত কারণে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ মার্চ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোহেল রানা আলোর সন্ধানে অটিস্টিক বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত ছিলেন। সমাজের প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন ও কল্যাণে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে আসছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকালের অনুষ্ঠানে সোহেল রানার প্রাণবন্ত উপস্থিতি সকলের নজর কেড়েছিল। গত বছরের মহান বিজয় দিবস এবং চলতি বছরের মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। ওই পোষ্টে তিনি আরও জানান, তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর সঙ্গে গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা