বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

শহীদদের স্মরণে লাকসামে স্বাধীনতা দিবস উদযাপন,

শাকিল খান , লাকসাম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজন ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। দিবসের শুরুতেই কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মিনাল চাকমা, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান, কৃষি কর্মকর্তা আল-আমিন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে লাকসাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে আবারও পুরস্কার বিতরণ করা হয় এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। দিবসটি ঘিরে লাকসামে ছিল এক উৎসবমুখর পরিবেশ। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বাধীনতার চেতনা নতুন করে জাগ্রত হয়, আর শহীদদের আত্মত্যাগের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা