বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নাফ নদীতে মাছ ধরায় ফেরার আশায় জেলেরা সমন্বিত উদ্যোগে দ্রুত সমাধানের আশ্বাস

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজার টেকনাফ নাফ নদীতে জেলেদের মৎস্য আহরণ কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

আলোচনায় টেকনাফ সিমান্তে নাফ নদীকেন্দ্রিক মৎস্যজীবীদের হালনাগাদ তালিকা প্রণয়ন, জেলেদের নৌযানের লাইসেন্স প্রদান, ভিওপি (বর্ডার আউটপোস্ট) এর তত্ত্বাবধানে জেলে ঘাট পরিচালনা এবং সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয় গুরুত্ব পায়।

বিশেষ করে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করার প্রস্তাব উঠে আসে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মানবপাচারকারীদের শনাক্ত করে তালিকা প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।

সভায় এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “খুব দ্রুত সময়ের মধ্যেই নাফ নদীর জেলেরা আবারও নিরাপদে মাছ শিকারে যেতে পারবেন বলে আশা করছি।”

তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকায় স্থানীয় জেলেরা আর্থিক সংকটে পড়েছেন। ফলে দ্রুত কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে তাকিয়ে রয়েছে উপকূলীয় এই জনপদের হাজারো মৎস্যজীবী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা