বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ, শেরপুর ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা চরমোনাই পীরের আগমনকে ঘিরে লাকসামে প্রস্তুতির শেষ ছোঁয়া প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের জান -মালের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম – মেজর হাফিজ।। ঘোড়াঘা বিএনপি প্রার্থী ডঃ’এ জেড এম জাহিদ হোসেনের ব্যাপক গণসংযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত সুনামগঞ্জ ধর্মপাশায় পুলিশ সদস্যসহ ২ মাদক ব্যবসায়ী আটক গোদাগাড়ীতে কাঁকনহাট পৌর জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কাশিমপুরে সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ ভূমি অফিসের নিষ্ক্রিয়তায় প্রশ্নবিদ্ধ প্রশাসনিক ভূমিকা গলাচিপায় নিঃশব্দে লুট হয়ে গেল এক পরিবারের সব সঞ্চয়

বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে বগুড়া-৬ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে হাসপাতাল এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়।

উক্ত গণসংযোগ ও প্রচার-প্রচারণায় নেতৃত্ব দেন এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার।

এ সময় তিনি বলেন, “বগুড়া সদর উপজেলা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালসহ পুরো বগুড়ার সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষ মার্কায় ভোট দেওয়া অত্যন্ত জরুরি। দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলেই স্বাস্থ্যখাতসহ সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ধানের শীষের বিকল্প নেই। জনগণের আশা-ভরসার প্রতীক হচ্ছে ধানের শীষ।”

গণসংযোগকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে আবারও প্রমাণিত হয়েছে যে, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ধানের শীষই জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রতীক।

শেষে আরমান হোসেন ডলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, জনগণের ঐক্যবদ্ধ রায়ে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।” জয় হোক গণতন্ত্রের। জয় হোক মানুষের অধিকার আন্দোলনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা