সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়াঃ

বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের পক্ষে বগুড়া বেকারী অ্যান্ড কনফেকশনারি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বগুড়া শহরের সাতমাথা এলাকায় অনুষ্ঠিত এ মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আব্দুল গফুর দারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মমিনুল হক শাইন, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন শেখ বাঘা, বগুড়া জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদেক আলী, বিএনপি নেতা প্রভাষক মোঃ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী তৃণমূল দলের বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল বারী, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবলু, মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, বগুড়া জেলা জাগপার যুগ্ম সম্পাদক মোঃ বাবলু জোয়ারদার, বেকারি শ্রমিক নেতা শহিদুল ইসলাম, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, স্বর্ণ শিল্প শ্রমিক নেতা মোঃ জাকির হোসেন, গৃহশ্রমিক ইউনিয়ন নেতা মোঃ মোখলেসুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মোঃ আলাল, আবু হোসেন, মোঃ তাজুল ইসলাম, আশিক, শাকিল, আবিদ, নাহিন প্রমুখ। বগুড়া জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির পক্ষ থেকে মঈন ইসলাম, মোঃ সেলিম লস্কর, মোঃ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মিছিলে বিশেষ অতিথির বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। বগুড়া বাসীর উন্নয়ন জন্য ধানের শীষ বিজয় এর কোন বিকল্প নেই। তিনি সকল শ্রমিক-কর্মচারী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

মিছিলটি নেতৃত্ব দেন বগুড়া জেলা বেকারি অ্যান্ড কনফেকশনারি কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাঙ্গা।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা