বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসান মামুনেবহিষ্কারাদেশর  প্রত্যালাচিপা- নাসিরনগরে রতনপুর থেকে ভাগি পর্যন্ত সড়ক সংস্কার, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী। টিকিট কালোবাজারি ও অবৈধ বসবাস বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ ফরিদগঞ্জে প্রবীণ দলিল লেখক আলী হোসেনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল নিজস্ব প্র নাসিরনগরে রতনপুর থেকে ভাগি পর্যন্ত সড়ক সংস্কার, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী। প্রতিবেদন: টিকিট কালোবাজারি ও অবৈধ বসবাস বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের ভালুকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক সাইফু স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়কের মৃত্যুবার্ষিকী পালিত মোঃ

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়কের মৃত্যুবার্ষিকী পালিত মোঃ

পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাহাবুবার রহমানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে শহরের নলডাঙ্গা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ ফরিদ উদ্দিন, মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, আনোয়ার হোসেনসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ২০১৮ সালের নির্বাচনে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। নির্বাচনের সময় তার বাসায় আশ্রয় নিতাম। সেসময় নানারকম নির্যাতনের শিকার হয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। আলহাজ¦ মাহাবুবার রহমান আমাদের অভিভাবক ছিলেন। আজীবন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন। তার মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপি একজন অভিভাবককে হারিয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা