বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড ও ম্যাক্সওয়েল, সাংবাদিকদের ঐক্য জোরদারের প্রত্যাশা আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না পাওয়ার অভিযোগ। মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, পণ্য পায়নি সাড়ে পাঁচশত উপকারভোগি ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জনগণের আস্থার প্রতীক সাইফুর রহমান হিরন চট্টগ্রামে হৃদয়বিদারক ঘটনার বহিঃপ্রকাশ পরকিয়া মহামারী বিচ্ছেদের আহাজারী, শিশুরা মাতৃত্ব অধিকার বঞ্চিত এলাকায় ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ। সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত মা আহত সাতক্ষীরার নবাগত ইউএনওকে ডি.বি. বালিকা বিদ্যালয়ের শুভেচ্ছা কলাগাছিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. রাইসুল ইসলাম জাহিদ লাকসামে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আবুল কালাম এমপির ‎

গলাচিপায় ৭০০ গ্রাম (গাঁজা) মাদকসহ যুবক আটক

 

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার :

পটুয়াখালীর গলাচিপায় ৭০০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) সহ মো. আলিফ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।

সূত্রে জানা যায় গলাচিপা থানা এলাকায় পুলিশ রাতে ডিউটি পালন করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কতিপয় লোক গোলখালী ইউনিয়নের বাদুরা গ্রামের ঢালীর বাজারে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করতেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছিলে পুলিশের টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় আবু তালেব এর চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে পুলিশ আলিফকে ধরে ফেলে। তার কাছ থেকে ৭০০ গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের অনুমান মূল্য আটাশ হাজার টাকা।

আরও জানা যায়, আলিফ মুন্সিগঞ্জ এর লৌহজং থানার বটতলা ইউনিয়নের কনকসার (বেদে পাড়া) গ্রামের মো. হালিম সরদারের পুত্র। তিনি বর্তমানে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামে তার নানা বাড়ীতে থাকেন। আলিফকে আজ অপরাহ্নে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্তে গলাচিপা থানা কতৃপক্ষের কাছে জানতে চাইলে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান রাত্রিকালীন টহল জোরদার করা হবে। যাতে কোন মাদক ব্যবসায়ী দুর থেকে এ থানা এলাকায় আসতে না পারে। তদন্ত অব্যাহত আছে। মাদকের মূল হোতাদের বের করার চেষ্টা চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা