বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

গলাচিপায় নেমে এসেছে শোকের ছায়া

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা আজ গভীর শোকে স্তব্ধ। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী মো. মোকলেছুর রহমান খোকন আর নেই। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রয়াত খোকন সাহেবের বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও সহকর্মী রেখে গেছেন। তাঁর হঠাৎ মৃত্যুতে গলাচিপার রাজনীতি, আইনজীবী সমাজ ও সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

দীর্ঘদিন ধরে গলাচিপা বিএনপির রাজনীতিতে সততা, আদর্শ ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। দলের সংকট কিংবা আন্দোলনের সময় খোকন ছিলেন সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাহসী এক সৈনিক। গলাচিপার আদালত অঙ্গনেও তিনি ছিলেন একজন সৎ ও ন্যায়পরায়ণ আইনজীবী হিসেবে সুপরিচিত।
গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান বলেন, “খোকন ভাই ছিলেন গলাচিপা বিএনপির এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর মৃত্যুতে আমরা শুধু একজন নেতা নয়, একজন অভিভাবককে হারালাম। রাজনৈতিক অঙ্গনের এই শুন্যতা পূরণ করা সম্ভব নয়।”

রাজনৈতিক সহকর্মী, আইনজীবী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা জানাচ্ছেন—মো. মোকলেছুর রহমান খোকনের মৃত্যু গলাচিপার জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অনুপস্থিতিতে গলাচিপার রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক নিঃশব্দ শূন্যতা।

আজ গলাচিপার প্রতিটি মুখে একটাই বেদনার কথা— “খোকন ভাই আর নেই।” গলাচিপা হারাল এক নীতিবান, সৎ ও প্রিয় মানুষকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।