রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংগ্রামী নেত্রী নাদিয়া পাঠান পাপনের মনোনয়ন প্রত্যাশা সংবেদনশীল অংশগুলোকে অতিরঞ্জিত করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার কিশোর অপরাধ রোধে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার আহ্বান মেয়রের ব্রাহ্মণবাড়িয়ায় শতবর্ষী খাল ভরাট করে দখলের অভিযোগ, কৃষি ও জনজীবনে বিপর্যয়ের আশঙ্কা চুয়াডাঙ্গা দর্শনায় নিষিদ্ধ ৬৫ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ভাওয়াল রিসোর্টে অভিযান:দেশি-বিদেশি মদসহ আটক ৬ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর বদলগাছীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন

ফরিদগঞ্জে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ।

সাখাওয়াত ভ্রাম্যমাণ প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের চৌরঙ্গী বাজার ও কড়ৈতলী বাজারসহ আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

লিফলেট বিতরণের সময় নেতা-কর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারী একজন ক্লিন ইমেজের নেতা; দল তাকে ধানের শীষের মনোনয়ন দেবে বলে তারা আশাবাদী।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আবুল হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ও তোফায়েল আহমেদ, সদস্য জাকির হোসেন, কামাল হোসেন, ইমরান পাটোয়ারী, হোসেন ও মাসুদ গাজী প্রমুখ।

এ সময় স্থানীয় বাজারজুড়ে নেতা-কর্মীদের এ লিফলেট বিতরণে সাধারণ ভোটাররাও আগ্রহ ও উৎসাহ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা