শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বদলগাছীতে গাঁজা ও ট্যাবলেটসহ যুবক গ্রেফতার সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক মোঃ মিন্টু মিয়া। বাকিতে চা )না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় র,ক্তক্ষয়ী সং,ঘর্ষ, আ,হত অন্তত ১০ জন। সাতক্ষীরায় সময় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত জাসাস নেত্রী জাকিয়া সুলতানা মিতার রাজনৈতিক পথচলা ও প্রত্যাশা বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০ গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে বুধবার সকালে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মিথিলা ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ওলিউর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেসময় বক্তারা বলেন, আত্মহত্যা একটি সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা। হতাশা, মানসিক চাপ, পারিবারিক অশান্তি, আর্থিক সংকটসহ নানা কারণে মানুষ আত্মহননের পথ বেছে নেয়। বক্তারা আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে এবং মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে হবে। বিষণ্নতা বা মানসিক সংকটে থাকা মানুষকে সহযোগিতা ও পরামর্শ দিতে হবে—এমন উদ্যোগ নিতে হবে সমাজের প্রতিটি স্তরে।
অনুষ্ঠানের শেষে আত্মহত্যা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা