রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

বরগুনায় প্রস্তাবিত দুটি সাইক্লোন সেল্টারের স্থান পরিদর্শন উপদেষ্টা ফারুক-ই-আজম

মোঃ নেছার উদ্দিন
স্টাফ রিপোর্টার, বরগুনা
বরগুনা জেলায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি মোকাবেলায় জনগণের আশ্রয়ের জন্য প্রস্তাবিত দুটি সাইক্লোন সেল্টারের স্থান পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে পায়রা সমুদ্রবন্দর পরিদর্শনকালে তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় এবং হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা হাশেমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত সাইক্লোন সেল্টারের জন্য নির্ধারিত স্থানসমূহ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, আমতলী উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “বরগুনা উপকূলীয় এলাকা হিসেবে সবসময় ঝুঁকিতে থাকে। জনগণের জীবন ও সম্পদ রক্ষায় টেকসই ও আধুনিক আশ্রয়কেন্দ্র নির্মাণ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা