বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে উঠান বৈঠক করলেন বিএনপি নেতা মোস্তফা জামান

ঢাকা জেলা প্রতিনিধি শফিকুর রহমান

বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে এক উঠান বৈঠকের আয়োজন করেছে বিমানবন্দর থানা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে কাওলা সিভিল এভিয়েশন এলাকায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা জামান।

উঠান বৈঠকে মোস্তফা জামান বলেন, “সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং এলাকার অবহেলিত জনগোষ্ঠীর কথা শোনার জন্য বিএনপি মাঠে নেমেছে। আমরা চাই মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক।”

তিনি আরও বলেন, বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ সাধারণ জনগণের সামনে তুলে ধরা হয়েছে, যাতে মানুষ জানতে পারে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র দৃষ্টিভঙ্গি কী।

বিমানবন্দর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠকে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। আলোচনায় নাগরিক ভোগান্তি, রাস্তা-ঘাটের দুরবস্থা, ও এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।

###


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা